March 1, 2026, 3:57 am
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ৩ দিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নুরুল ইসলামের ৫ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক নাহিদা আকতার জুলিয়েট নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সাবেক ওই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে পুলিশের পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়।

গত বছরের ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আদালত সূত্র জানায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন।

এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অপর আসামিদের মধ্যে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, একই আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আবু  নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বলসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page