November 19, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

সাভারের আশুলিয়ায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারের আশুলিয়ায় বাস ও অটোরিকশায় ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটকের কোনো খবর পাওয়া যায় নি।

রোববার (৩০ জুলাই) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন ও নূর আলম মিঞা।

পুলিশ জানায়, গতকাল আশুলিয়ার নিরিবিলি এলাকায় কয়েকটি বাসে ভাঙচুর ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন আশুলিয়ার রসায়ন মোড় এলাকায় আরও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি ও বাসের চালক আরেকটি মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিরিবিলি এলাকার অগ্নিসংযোগের ঘটনায় বিকাশ পরিবহনের চালক আনোয়ার হোসেন বাদি হয়ে ৩২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

অপরদিকে আশুলিয়া বাজার এলাকায় আরেকটি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, নিরিবিলি এলাকায় বাস ও আশুলিয়া বাজার এলাকায় একটি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের হয়েছে। দুই মামলায় অর্ধ শতাধিক বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও আসামি রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page