February 15, 2026, 1:13 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ গাজায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্বজনদের অনশন ধর্মঘট শুরু আশা করি ইউরোপ চীনের প্রতি যুক্তিসঙ্গত নীতি গ্রহণ করবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন আগুনে দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে নারী ও শিশুসহ একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের উদ্ধার করে জামগড়া এলাকার নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনাট ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও মোছা. সুরাহা (০৩)।

পুলিশ জানায়, দুই তলা বাড়ির ২য় তলায় সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকতো। আজ রাতে তার মা ও ভাই সোহেলের পরিবার সুমনের বাড়িতে বেড়াতে আসেন। রাতে পিঠা রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এসময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ওই বাড়ীর নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page