April 1, 2026, 11:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

সাভারের ২৫০ এতিমের মুখে হাসি ফুটালো ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার সাভারে বিভিন্ন মাদ্রাসার ২৫০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন জামা, টুপি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের নতুন পোশাক পেয়ে উৎফুল্ল ২৫০ এতিম।

মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকার ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের আয়োজনে এসব ঈদের পোশাক তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন, এমন মহতি উদ্যোগকে সাদুবাদ জানাই। টাকা থাকলেই এমন উদ্যোগ কেউ নিতে পারে না। এসব উদ্যোগ নিয়ে যারা বাস্তবায়ন করেন তাদের ওপর আল্লাহর রহমত আছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫ শত মডেল মসজিদ নির্মাণ করেছেন। বিশ্বে অনেক মুসলিম রাষ্ট্রপ্রধান রয়েছেন। কিন্তু কারও মাধ্যমে এতো অধিক সংখ্যক মসজিদ নির্মাণ হয়েছে বলে আমার জানা নেই। প্রধানমন্ত্রীর ওপর আল্লাহর রহমত আছে বলেই এটি সম্ভব হয়েছে। টাকা থাকলেই ইসলামের কেউ খেদমত করতে পারে না। আল্লাহর রহমত থাকতে হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page