October 2, 2026, 2:35 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

সাভারে বাস চাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুর এস.এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে বাস চাপায় একটি প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন।

গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস একটি প্রাইভেটকার কে চাপা দিলে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাভারের নগরকুন্ডার ইব্রাহিম (৫২), বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন (৫৮) এবং বলিয়ারপুরের গাড়ী চালক মজিবুর রহমান (৫৫)। এছাড়াও এ ঘটনায় আহত হন  শাহাবুদ্দিন ও আ. জলিল।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, বিকেলে যাত্রীবাহি বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে ঘোরানোর সময় পেছন থেকে আসা বাসটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ যাত্রী মারা যায়। আহত হয় আরও দু’জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও  চালক ও  সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page