September 30, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাভারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও  ৫ জনকে কুপিয়ে জখম ; ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাভারে স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর ও ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ ভূঁইয়া, রাসেল কমান্ডার ও জনি দেওয়ান। পলাতক অন্য আসামীরা হলেন- ইউপি সদস্য রাজন ভূঁইয়া ও তার ছোট ভাই রাকিব ভূঁইয়া, সাইফুল ইসলাম, পালছার মাসুদ, রনি দেওয়ান, ইমন, নিজাম, আমানসহ অজ্ঞাত আরো ২৫-৩০ জন।

জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী অফিসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় রাজন ভূঁইয়া ও তার সহযোগীরা। এসময় তারা অফিস ভাঙচুর ও ট্রাক প্রতীকের সানাউল্লাহ ভূঁইয়া সানি, সাগর, সুজন, এনামুল হক ও নুর ইসলাম নামে পাঁচ সমর্থককে মারধর করে আহত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়ের পর তিনজনকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। সেইসঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page