April 9, 2026, 8:32 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সামরিক বিমান চালনায় রাশিয়াকে সতর্ক হতে হবে : আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়াকে তার সামরিক বিমানগুলোকে সতর্কতার সঙ্গে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার ক্রিমিয়া সীমান্তের কাছে কৃষ্ণসাগরের আকাশে দু’টি রুশ জঙ্গিবিমান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে ওয়াশিংটন দাবি করার পর এ আহ্বান জানালেন অস্টিন।

মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ‘আন্তর্জাতিক আইন যেসব জায়গায় যাওয়ার অনুমতি দেয় তার সব জায়গায়’ টহল দেবে বলে সতর্ক করে দেন মাকিন প্রতিরক্ষামন্ত্রী।তিনি ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন।

অ্যান্তোনভকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে তিনি বলেছিলেন যে, রুশ সীমান্তের কাছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা অগ্রহণযোগ্য। তিনি আমেরিকাকে রুশ সীমান্তের কাছে ‘বিদ্বেষী তৎপরতা’ বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন।

লয়েড অস্টিন বিষয়টি নিয়ে বুধবার তার রুশ সমকক্ষ সের্গেই শোইগুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। টেলিফোন সংলাপের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, রাশিয়াকে তার সামরিক বিমানগুলোকে নিরাপদে এবং পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করতে হবে।

মঙ্গলবার সকালে মার্কিন ড্রোন বিধ্বস্তের ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে আমেরিকা বলেছে, রুশ যুদ্ধবিমানের ‘বেপরোয়া’ ও ‘অপেশাদার’ আচরণের কারণে ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে মস্কো সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়ার সীমান্তের কাছে ‘বিদ্বেষী’ তৎপরতা থেকে আমেরিকাকে বিরত থাকতে হবে। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page