April 11, 2026, 7:35 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইসরাইল :  ইরানের সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী কোনভাবেই ইরানের সামরিক বাহিনীর সমকক্ষ নয়। তিনি আরো বলেন, ইসরাইলের সামরিক বাহিনী অত্যাধুনিক গোলাবারুদের জন্য পশ্চিমাদের ওপর নির্ভরশীল।

ইসরাইলের সেনাবাহিনীর চিফ অফিস স্টাফ সম্প্রতি হুমকি দিয়েছেন যে, তারা ইরানের ওপরে হামলা চালাতে প্রস্তুত রয়েছেন, এমনকি এ ব্যাপারে তাদের আমেরিকার সহযোগিতা প্রয়োজন নেই। ইসরাইলের সেনাপ্রধানের এই বক্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান তার দেশের সামরিক শক্তির কথা তুলে ধরলেন।
জেনারেল মুসাভি বলেন, ইসরাইলি সেনাপ্রধান ইরানের ওপর হামলার হুমকি দিয়ে মূলত তার দেশের সেনাদের মনবল বাড়ানোর চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে ইহুদিবাদী ইসরাইল যে অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর কৌশল অবলম্বন করেছেন।
জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, যারা দুই পক্ষের সামরিক শক্তি সম্পর্কে ধারণা রাখে তারা বুঝতে পারবে যে, ইহুদিবাদী ইসরাইলের সর্ব-সাম্প্রতিক সক্ষমতা এবং সামরিক বাহিনীর আকার বড়জোর ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় ইরানের যে শক্তি ছিল তার সমান হতে পারে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাক-ইরান যুদ্ধ স্থায়ী হয়।জেনারেল মুসাভি বলেন, ডুবন্ত ইসরাইলের পতনের লক্ষণ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি স্পষ্ট হয়ে উঠেছে এবং তারা এতটাই দুর্বল যে, তাদেরকে ইরান হুমকি হিসেবেই মনে করে না। ইসরাইলি নেতাদের কর্মকাণ্ড তাদের পতনকে শুধুমাত্র ত্বরান্বিত করবে বলেও মন্তব্য করেন জেনারেল মুসাভি।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page