November 10, 2026, 1:25 pm
শিরোনামঃ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থামাতে সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা বাড়ানো কোনো কাজ দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মানের মধ্য দিয়েই কেবল এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, দুই দিনের বিশেষ পরিকল্পনায় ইরানের পক্ষ থেকে যে দাবি ও শর্তগুলো দেওয়া হয়েছে, ওয়াশিংটনকে সেগুলো মেনে নিতেই হবে। এই প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলেই রয়েছে।

ট্রাম্পের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে আরাগচি উল্লেখ করেন, ইরানের সঙ্গে সংঘাত চালিয়ে কোনো অর্জনেই পৌঁছানো সম্ভব নয়, যা ট্রাম্পের বহু আগেই উপলব্ধি করা প্রয়োজন ছিল। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের বড় পরাজয়কে ইঙ্গিত করে তিনি বলেন, ইসরায়েল তোষণের নামে দেশকে একের পর এক যুদ্ধে জড়ানোর নীতিকে মার্কিন জনগণ যে ধিক্কার জানিয়েছে, তা বোঝার জন্য নির্বাচনের ভোট গণনা পর্যন্ত ট্রাম্পের অপেক্ষা করা নিষ্প্রয়োজন ছিল।

নিষেধাজ্ঞার পথ ও অর্থনৈতিক চাপ যে সম্পূর্ণ ভুল, তা খুব দ্রুতই ট্রাম্প উপলব্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page