April 9, 2026, 10:46 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সিংড়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নাটোরের সিংড়ায় দ্রুত গতিতে একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় সিংড়া উপজেলার নিংগইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম মাহমুদ (২৫) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আফতাব নগর খিয়ানী মধ্যপাড়া গ্রামের মোঃ মনজুর রহমানের এবং রুবেল হোসেন (৩৫) একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহী  মোঃ শামসুদ্দিন (৪০) একই এলাকার সাবের প্রামানিকের ছেলে-তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ওসি মোঃ আসমাউল হক জানান, বিকেলে নাদিম মাহমুদ, রুবেল হোসেন ও মোঃ শামসুদ্দিন বগুড়া থেকে একই মোটরসাইকেল যোগে করে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় পৌঁছলে তারা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করেন। এসময় বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাদিম মাহমুদ ও রুবেল হোসেন মারা যান। আর গুরুতর জখম হন শামসুদ্দিন নামে অপর একজন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  রাত সাড়ে ৯টার দিকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর  করা হয়। এ ব্যাপারে সিংড়া থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে তারা তিনজনই হাঁস লালন-পালন করেন। হালতিবিলে তাদের হাঁসের ভ্রাম্যমাণ খামার আছে। সেখানে যাওয়ার উদ্দেশ্যেই মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে তারা রওনা দেন এবং পথে এ দুর্ঘটনার শিকার হন বলে জানান পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page