October 2, 2026, 3:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সিংড়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের সিংড়ায় দ্রুত গতিতে একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় সিংড়া উপজেলার নিংগইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম মাহমুদ (২৫) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আফতাব নগর খিয়ানী মধ্যপাড়া গ্রামের মোঃ মনজুর রহমানের এবং রুবেল হোসেন (৩৫) একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহী  মোঃ শামসুদ্দিন (৪০) একই এলাকার সাবের প্রামানিকের ছেলে-তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ওসি মোঃ আসমাউল হক জানান, বিকেলে নাদিম মাহমুদ, রুবেল হোসেন ও মোঃ শামসুদ্দিন বগুড়া থেকে একই মোটরসাইকেল যোগে করে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় পৌঁছলে তারা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করেন। এসময় বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাদিম মাহমুদ ও রুবেল হোসেন মারা যান। আর গুরুতর জখম হন শামসুদ্দিন নামে অপর একজন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  রাত সাড়ে ৯টার দিকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর  করা হয়। এ ব্যাপারে সিংড়া থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে তারা তিনজনই হাঁস লালন-পালন করেন। হালতিবিলে তাদের হাঁসের ভ্রাম্যমাণ খামার আছে। সেখানে যাওয়ার উদ্দেশ্যেই মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে তারা রওনা দেন এবং পথে এ দুর্ঘটনার শিকার হন বলে জানান পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page