February 15, 2026, 3:01 pm
শিরোনামঃ
নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন আগামীকাল সোমবার ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল পুরো রমজান মাস জুড়ে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আইজিপির পদত্যাগ ; নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০ জেলায় সহিংসতায় ৩ জন নিহত ; ৩ শতাধিক আহত চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ গাজায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

সিদ্ধান্ত পরিবর্তন করে আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দিতে পারে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচওতে আমেরিকার আবার যোগদানের বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই তিনি ডাব্লিউএইচও থেকে আমেরিকার নাম প্রত্যাহার করার জন্য তিনি এক নির্বাহী আদেশে সই করেন। প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার পর ট্রাম্পের নিজের জারি করা নির্বাহী আদেশের বিষয়ে এখন তিনি নিজেই বিবেচনা করার কথা বলছেন।

করোনা মহামারি এবং স্বাস্থ্যসংক্রান্ত আরও বিভিন্ন আন্তর্জাতিক সংকট সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজ দেশকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রসঙ্গ টেনে বলেন, “হয়তো আমরা এটা আবারো বিবেচনা করতে পারি। আমি আসলে জানি না। হয়তো আমরা করব। তবে তাদের এটা স্বচ্ছ করতে হবে।”

ট্রাম্পের নির্দেশনা বহাল থাকলে ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমেরিকার সম্পর্ক শেষ হওয়ার কথা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় অর্থের সবচেয়ে বড় জোগানদাতা আমেরিকা। সংস্থাটির মোট তহবিলের ১৮ শতাংশ একাই যোগান দেয় ওয়াশিংটন। ২০২৪-২৫ অর্থবছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেটের আকার ৬৮০ কোটি ডলার।

লাস ভেগাসের সমাবেশে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জনসংখ্যায় তুলনামূলক বড় দেশ চীনের চেয়ে যুক্তরাষ্ট্র বেশি অর্থ দিয়ে থাকে, এতে তিনি খুবই অখুশি।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page