October 4, 2026, 7:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জেকরে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের রায়গঞ্জের গোতিথায় চালককে কুপিয়ে হত্যার পর অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গোতিথা এলাকার নিমগাছী থেকে শালিয়াগাড়ী রাস্তার পাশের ডোবায় কছিম উদ্দিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত কছিম উদ্দিন (৫০) নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কছিম উদ্দিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার অটোভ্যানটি ছিনিয়ে নিয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দায়ীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।



Our Like Page