September 18, 2026, 11:59 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জের অটোরিকশাকে বাসের ধাক্কায় শিশুসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পাশে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় সাত মাসের শিশুসহ দুই নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ফুলজোর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ওসি বদরুল কবীর জানান, সিরাজগঞ্জের একটি লোকাল বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী মারা যান। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরে সাত মাসের এক শিশু ও আরেক নারীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বাস ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page