November 20, 2026, 10:02 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা-নিহতের ঘটনায় মামলা ; আসামি ৬ হাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলা ভাঙচুর, লুটপাট ওসিসহ ১৩ পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

এনায়েতপুর থানার এসআই আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

মামলায় আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, খোকশাবাড়ি গ্রামের মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়ার নাম উল্লেখ এবং ৫ হাজার থেকে ৬ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু ও তাদের অন্যান্য নেতারা বিভিন্ন সময়ে অবৈধ দাবি নিয়ে থানায় আসতেন। তা না মানায় থানার পুলিশের ওপর তাদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃত এক আসামিকে তাদের দাবি অনুযায়ী ছেড়ে না দেয় ও মামলা নেয়ায় তাদের নেতৃত্বে ৪৫০-৫০০ জন অজ্ঞাত দুষ্কৃতকারী থানা ঘেরাও করে এবং ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের অপসারণের দাবি করে।

তা মেনে না নেয়ায় আওয়ামী লীগের নেতাদের ক্ষোভের সৃষ্টি হয়। এ অবস্থায় গত ৪ আগস্ট দুপুর দুপুরে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে এজাহারনামীয় আসামিসহ ৫ হাজার থেকে ৬ হাজার জন দুষ্কৃতকারী দলবদ্ধ হয়ে লাঠি-সোটা, পেট্রলবোমা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থানায় হামলা চালায়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এ সময় পুলিশ আত্মরক্ষায় টিয়ারশেল নিক্ষেপ করলে তারা পুলিশের কোয়ার্টার ও ওসির বাসভবনে আগুন লাগিয়ে দেয়। তখন আসামিরা থানার ভেতরে এসআই তহছেনুজ্জামান, এএসআই ওবায়দুর রহমান, কনস্টেবল আরিফুল আজম, রবিউল আলম শাহ, হাফিজুল ইসলাম, শাহিন, রিয়াজুল ইসলাম, ওসি আব্দুর রাজ্জাক, এসআই আনিছুর রহমান, রহিজ উদ্দিন খান, প্রণবেশ কুমার বিশ্বাস, কনস্টেবল আব্দুল সালেক, হানিফ আলীকে পিটিয়ে, কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে।

একপর্যায়ে আসামিরা থানা ভবন ধ্বংস ও জীবিত পুলিশ সদস্যদের হত্যার উদ্দশ্যে থানা ভবনের ভেতরে প্রবেশ করে ইস্যুকৃত অস্ত্র, গুলি এবং জনসাধারণের জমাকৃত বেসরকারি অস্ত্র-গুলি লুট করে। এতে থানার ক্ষতি হয় ৪ কোটি টাকার সম্পদ।

মামলার বিষয়ে এনায়েতপুর থানার ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য পদক্ষেপ নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page