February 3, 2026, 5:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জের চৌহালীতে নদি ভাঙনে ভেসে যাচ্ছে কবর ; লাশ উদ্ধার করে অন্যত্র দাফন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের চৌহালীতে নদি ভাঙনের কবলে পড়েছে চর ছলিমাবাদ দক্ষিণাপাড়া কবরস্থান। গত এক সপ্তাহ ধরে ১৫ থেকে ১৬টি লাশ নদির তীব্র স্রোতে ভেসে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্বজনরা ভাঙনের স্থান থেকে লাশ উদ্ধার করে অন্যত্র দাফন করছেন। যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ ঘটনা ঘটছে।

স্থানীয় হোমিও চিকিৎসক কামরুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে চৌহালী উপজেলার ভুতের মোড় থেকে ময়নাল সরকারের কবরস্থান পর্যন্ত তীব্র নদি ভাঙন শুরু হয়েছে। কবরস্থানের অধিকাংশ জায়গা নদিতে ধসে পড়েছে।

তিনি আরও বলেন, আমার ফুপা সন্তেশ আলী শিকদার প্রায় ৪০ দিন আগে মারা গেছেন। তার লাশ নদিতে ভেসে উঠে। পরে তা উদ্ধার করে অন্যত্র দাফন করেছি। আরও কয়েকটি লাশ উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি লাশ নদির স্রোতে ভেসে গেছে।

আব্দুল হাদি নামে স্থানীয় একজন বলেন, নদির স্রোতে সবকিছু ভেসে যাচ্ছে। যারা ভাঙনের সময় কবরস্থানের পাশে ছিল কেবল তাদের স্বজনদের লাশ উদ্ধার করে অন্যত্র দাফন করা হয়েছে। এটি দিনের বেলার ঘটনা। কিন্তু রাতে যে কত লাশ ভেসে গেছে, তার হিসাব নেই।

চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোল্লা বলেন, কবরস্থানের কিছু অংশ ভেঙে গেছে। কিছু লাশ ভাসতে দেখেছি।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, যমুনা নদিতে পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে। আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page