October 3, 2026, 9:30 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডস্কে : সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সবুজ সলঙ্গা থানার রশিদপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সবুজ আলী শেখ। তিনি মুন্সিগঞ্জ আকিজ গ্রুপে চাকরী করতেন। সে গত ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ এর সামনে ইটভাটার পাশে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সবুজের ভাই ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানায়, বরেদ্র এক্সপ্রেস এর চেকার হিসেবে সবুজের ভাই ফিরোজ কাজ করতো। ফিরোজ অসুস্থ্য থাকায় তার ছোট ভাই সবুজ অবর্তমানে দায়িত্ব পালন করছিল। শুক্রবার ভোররাত ২ টা ১৫ মিনিটের দিকে সবুজের সাথে কথা হয় তার ভাই ফিরোজের । এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন অন্য গাড়ির চেকারদেরকে জানালে তারা ধোপাকান্দি ইটভাটার পাশে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page