October 3, 2026, 4:04 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে অটেরিক্সা চালকে হত্যার অভিযোগে ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুরে চালক আব্দুল হাই বাচ্চু (৩৮) হত্যা পর ব্যাটারী চালিত অটেরিক্সা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

নিহত আব্দুল হাই বাচ্চু উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দুুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জড়িত ২ জনকে আটক এবং ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করেছে। গ্রেফতার কৃতরা হলো, উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পূর্বদেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৫০)।

পুলিশ ও নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, রবিবার বিকেলে তাঁর স্বামী আব্দুল হাই বাচ্চু কাজে বের হয়। রাত ১০টার দিকে জানতে পারেন মধুপুর কবরস্থানে পাশের একটি ডোবায় তার মৃতদেহ পড়ে আছে। এরপর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেচিয়ে ও দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যার পর লাশ ডোবার ভেতর ফেলে রাখা হয়েছিল। রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর অভিযান চালিয়ে উপজেলার পুর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত মিশুক উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে রাতেই মামলা দায়ের করেছেন।

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page