April 4, 2026, 8:56 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে আগুনে পুড়লো ৩০টি তাঁত ; কোটি টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের এনায়েতপুরের রহমতখোলায় অগ্নিকাণ্ডে তাঁত কারখানাসহ ৩টি ঘর ভষ্মিভূত হয়েছে। এতে ৩০টি তাঁত ও তাঁতে থাকা সুতা মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এনায়েতপুর থানার ওসি মোঃ আনিসুর রহমান ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রহমত খোলার তাঁত কাপড় ব্যবসায়ী শামীম হোসেনের বাড়িতে সোমবার দিবাগত রাত পৌনে ১টার সময় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যেই আগুন তাঁত কারখানা ও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে রাত ২টায় খবর পেয়ে বেলকুচি ও শাহজাদপুরের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তখন তাঁত কারখানায় থাকা ৩০টি তাঁত সুতাসহ তিনটি ঘর ও এতে থাকা যাবতীয় জিনিসপত্র ভষ্মিভূত হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামীম হোসেন।

তিনি জানান, আগুনে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন চলার মত কোন উপায় নেই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page