September 7, 2026, 7:35 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে আসামির ধাক্কায় নদীতে পড়ে এসআইয়ের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় আটককৃত আসামির ধাক্কায় নদীতে পড়ে পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে হাটিকুমরুল এলাকায় আসামি ধরতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্র গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন।

রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, একটি ডাকাতির মামলার আসামি নাজমুলকে আটক করার জন্য ৫ জন পুলিশ সদস্য নিয়ে এসআই রেজাউল অভিযানে যান। তখন ৪ জন পুলিশ সদস্যকে গাড়িতে রেখে তিনি আসামি ধরতে যান।

আসামি নাজমুলকে আটক করার পর মালামাল উদ্ধারে গেলে নাজমুল এসআই রেজাউলকে ধাক্কা দিয়ে সরস্বতী নদীতে ফেলে পালিয়ে যায়।

পরে এসআই রেজাউলকে স্বরস্বতী নদী থেকে উদ্ধার করে শহীদ মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরই সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের আটকেন নির্দেশনা দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page