October 16, 2026, 11:08 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীদের উপর ; আহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা শুরু হবার কয়েক মিনিট পূর্বে পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ে শিক্ষার্থীদের শরীরে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে তারা আবারও পরীক্ষায় বসে বলে জানা গেছে।

রোববার (৭ মে) সকাল ৯টা ৪০ মিনিটে এসএসসি ও সমমানের সাধারণ গণিত পরীক্ষায় শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

জানা যায়, পরীক্ষা শুরু হবার প্রায় ২০ মিনিট আগে ৯টা ৪০ মিনিটে শ্রেণিকক্ষের একটা ফ্যান চলমান অবস্থায় হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হয়। ফ্যনটি পড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষা দেওয়া শুরু করে এবং ১টা পর্যন্ত পরীক্ষা দেয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হবার ২০ মিনিট পূর্বেই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে ফ্যনটি চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থভাবে পরীক্ষা দিয়েছে।

হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম বলেন, ফ্যানটি বছর তিনেক আগে লাগানো হয়েছে। আজ চলতে চলতে হঠাৎ ভেতরের প্যাচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর আঘাত লাগলেও গুরুতর কিছু হয়নি। তবে পরীক্ষার আগে ফ্যানগুলো পরীক্ষা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান বলেন, তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে কেউ গুরুতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিচ্ছে।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। আমি এখনই খোঁজ নিচ্ছি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page