April 8, 2026, 4:53 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬ টি কঙ্কাল চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরির ঘটনা ঘটে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লি কবরস্থানের পাশে গেলে বেশ কিছু কবরের মাটি আলগা দেখতে পান। পরে তারা ভেতরে গিয়ে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরবর্তীতে বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটির সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ১৬টি কবর খোঁড়া দেখতে পান। সেই কবরগুলোতে কোনো কঙ্কাল ছিল না।

এদিকে রাতে কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় আব্দুস ছামাদ এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে বলেন, রাতে দুর্বৃত্তরা ১৬টি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে। এসব কবরে এক থেকে দেড় বছর আগে মরদেহ দাফন করা হয়েছিল। তবে কঙ্কাল চুরির পর ট্রাউজার, গেঞ্জি ও কবর খোঁড়ার যন্ত্র তারা রেখে গেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page