November 20, 2026, 10:07 am
শিরোনামঃ
ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে কলেজছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের অদূরে ফসলের মাঠের একটি সেচ ঘরের পানির ড্রেন থেকে স্বপন (২০) নামের এক কলেজছাত্রের চোখ উপড়ানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের ফসলের মাঠে যুবকের মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও গোয়েন্দা শাখা।

নিহত স্বপন পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। স্বপন এবার হাজী কোরব আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

নিহত স্বপনের বাবা শফিকুল ইসলাম বলেন, রাতে খাবার শেষে বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্বপন। এরপর গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি তাকে। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

নিহত স্বপনের ছোট ভাই নয়ন ইসলাম বলেন, সকাল আনুমানিক ১০টার দিকে রেললাইন থেকে একটু দূরে মাঠের মধ্যে সেচ ঘরের পাশে ড্রেনের মধ্যে মৃত অবস্থায় আমি আমার ভাইকে দেখতে পাই এবং চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে তখন আশপাশের লোকজন এগিয়ে আসে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিমও এসেছে। তারাও কাজ করছেন।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page