September 7, 2026, 11:23 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে খাল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের একদিন পর একটি খাল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল।

রোববার (১২ মে) দুপুরে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লকের পাশে ছোট গর্ত থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। সম্পর্কে তারা খালাতো ভাই।

নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)।

জালালপুর গ্রামের স্থানীয় আলহাজ আলী বলেন, যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরির কাজ চলছে। দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মাণ এলাকার ছোট গর্তে ওই দুই শিশুকে পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়।

নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে যাই। গতকাল শনিবার সকালে আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারণা ছিল তারা নদীর পানিতে ডুবে গেছে। ঘটনাটি পুলিশকে অবগত করি। রোববার সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যাই। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে, তারা অসুস্থ। ঘটনাস্থলে এসে দেখে নদীর পাড়ে ব্লকের ভেতর গর্তে তাদের মরদেহ পড়ে আছে।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছোট একটি গর্তের পানি থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। চলাফেরার সময় পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। তারপরও বিষয়টির তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page