September 18, 2026, 1:18 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে জামায়াতের জেলা সেক্রেটারিসহ ১২ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাশকতার আশঙ্কায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, তাড়াশ উপজেলা জামায়াত ইসলামের আমীর গোলাম সাকলাইন খন্দকার ও সেক্রেটারি শাহজাহান আলীসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) বিকেল হতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা অন্যরা হলেন তাড়াশের পেঙ্গুয়ারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জামায়াত সমর্থক মতিউর রহমান (৫৫), সলঙ্গার সোলায়মান হোসেন, উল্লাপাড়ার মনোহরার মিরকান হোসেন, শাহজাদপুরের বাঘাবাড়ির আব্দুর রাজ্জাক, এনায়েতপুরে খন্দকার আল আমিন, সেলিম রেজা, বেলকুচির আবুল হোসেন, সাগর হোসেন ও রায়গঞ্জের আরও একজন রয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম।

তিনি জানান, বিনা কারণে আমাদের দলীয় নেতা-কর্মীদের আটক করা হয়েছে। কারো কারো মামলা থাকলেও তারা জামিনে রয়েছেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম জানিয়েছেন, তাদের আটকের বিষয়টি আমাদের রুটিন ওয়ার্কের অংশ।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page