November 21, 2026, 4:43 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে জোড়া খুনের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর জোড়া খুনের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (অতিরিক্ত পিপি) হামিদুল ইসলাম দুলাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের আক্তার প্রামাণিকের ছেলে হাসানুর হাসু (৪৫), একই গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে কাওছার আলী, দেল মাহমুদের ছেলে মোয়াজ্জেম হোসেন রিন্টু ও মৃত লাজেমুদ্দিন প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম আলিম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আশরাফ (৫০), মোতালেব (৪০), রেজাউল (৩২), দুলাল (৩৫), মনিরুল (৩০), সাদ্দাম (২৮), বেল্লাল (৫০) ও আওয়াল (৩০)।

এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ২৫ হাজার করে জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাদের।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৭ সালের ২১ জানুয়ারি চক পাঙ্গাসী গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তাদের হামলায় আবু সাইদ, সাইফুল ইসলাম, সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে চলে যায় হামলাকারীরা।

পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সাইফুল ইসলাম ও মকবুল হোসেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক চারজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি আসামিদের খালাস দেন আদালত।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page