September 5, 2026, 5:55 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে নিখোঁজের ১৫ দিন পর ডোবায় মিলল ব্যবসায়ের মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ডোবা থেকে রইচ উদ্দিন (৫৫) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বাজারের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রইচ উদ্দিন কাঙলাকান্দা নলুয়া গ্রামের বাসিন্দা। নলুয়া বাজারে তার মুদি দোকান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, তাহেজ ফকির নামে এক কৃষক সোমবার বিকেলে বন কাটতে গিয়ে শুকনো ডোবায় একটি গলিত মরদেহ দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহ শনাক্ত করতে পারছিল না। পরে রইচ উদ্দিনের একটি হাতের ৬টি আঙুল ছিল তাই দেখে তাকে শনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের স্বজনরা জানান, গত ৩ নভেম্বর রাতে নিজ দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন রইচ উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ৮ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মরদেহ পাওয়া যায়। নিখোঁজ রইচ উদ্দিনকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত রইচ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পুরোপুরি গলে যাওয়ায় চেনার উপায় নেই। তবে নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন লাশের হাতের ৬ আঙুল দেখে দাবি করছেন এটাই রইচ উদ্দিনের মরদেহ। ডিএনএ টেস্ট করে লাশের আসল পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে ১৫ দিন আগেই তাকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। ডোবায় পানি শুকিয়ে যাওয়ায় মরদেহটি বেরিয়ে এসেছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page