October 18, 2026, 10:21 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল চর ও শাহজাদপুরের চর পৌরজনায় আকষ্মিক বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরও ২ শিশু।

মঙ্গলবার বিকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত।

নিহতরা হলেন বেতিল চরের তারা মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২৮), আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) এবং শাহজাদপুরের চর পৌরজনার মৃত জয়নাল হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৭)।

এদিকে আহত এনায়েতপুর থানার বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসান (৮)কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ও সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ জানান, মঙ্গলবার বিকালে বেতিল চরের একটি মাঠে শিশু কিশোর ও এলাকার প্রাপ্তবয়স্করা মিলে দুটি ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলছিল। তখন হঠাৎ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে শিশুসহ ৪ জন ঝলসে যায়। এরপর তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ২ জন মারা যায়।

শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান, মঙ্গলবার বিকালে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে ধান মাথায় নিয়ে কৃষক আব্দুস সালাম বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ বজ্রপাতে তার শরীর জ্বলছে গিয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনাই এলাকা জুড়ে শোক বিরাজ করছে।

এদিকে, উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবার কথা জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page