September 11, 2026, 6:41 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে মুখোশ পরে বিএনপির সাবেক নেতাকে পেটালো দুর্বৃত্তরা ; মোটরসাইকেলে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুখোশ পরে বিএনপির নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার বিএনপির নেতার নাম মো. তুষার তালুকদার। তিনি চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে তুষার তালুকদার ভূঁঞাগাতি বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দেওভোগ বাজার এলাকায় পাঁচ থেকে সাতজন অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্ত তাকে মারধর করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত দুর্বৃত্তরা ঘটনাস্থল ছাড়ে। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন তুষার তালুকদারকে উদ্ধার করেন।

তুষার তালুকদার বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। কিন্তু রাস্তার লোকজন এগিয়ে আসায় তারা ব্যর্থ হয়েছে।’

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের কাজ চলছে। এখন পর্যন্ত থানায় মামলা করা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page