August 2, 2026, 4:49 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার আগেই নববধূর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় শ্বশুরবাড়ী যাওয়ার আগেই স্বামীর সঙ্গে অভিমান করে খাদিজা খাতুন (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ জুলাই) দুপুরে সলঙ্গা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার গভীর রাতে ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামে বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

নিহত খাদিজা খাতুন ওই গ্রামে খবির উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবার জানায়, প্রায় ৭ মাস আগে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এনামুল হকের সঙ্গে খাদিজার রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে হয়। কাবিন হলেও আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন তিনি। এ অবস্থায় স্বামীর সঙ্গে অভিমান করে মঙ্গলবার রাতের কোন এক সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন খাদিজা খাতুন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page