September 13, 2026, 6:29 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশে নছিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অরবিন্দু সেন ঢাকা পোস্টকে বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়ে তিন চাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সেই সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমন ও ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিপরীত দিকে যাওয়ার পথে হামকুড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও একজন নারী যাত্রী নিহত হন।

সার্জেন্ট অরবিন্দু আরও বলেন, নিহতদের মধ্যে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। বাকি মরদেহটি আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তার পরিবারের লোকজন নিয়ে যায়। আমরা এখন সেখানেই যাচ্ছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page