September 17, 2026, 2:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর রাস্তায় লাশ ফেলে পালিয়ে গেল স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদিজা বেগম (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার দাদপুর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মো. হাসান আলী পলাতক রয়েছেন।

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হাসান আলী সবসময় স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতেন। বৃহস্পতিবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করেন হাসান আলী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান খাদিজা। সন্ধ্যার পর তার মরদেহ দাদপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page