November 20, 2026, 10:08 am
শিরোনামঃ
ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের পাইকপাড়ায় ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র দুই বন্ধু নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ-মুলবাড়ী আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সদর উপজেলার রামগাঁতী গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ হোসেন (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস ও স্থানীয়ারা জানান, মোটরসাইকেলযোগে সয়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ ও স্বপন। পথে ঘটনাস্থলে এলে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী একটি বালু বোঝাই ড্রাম ট্রাক তাদের চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী ঐ দু’জন গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাকটি জব্দ করলেও গাড়ির চালক পালিয়ে যায়।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page