September 16, 2026, 7:07 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ৫০ লাখ টাকার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ও রায়গঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে যৌথ অভিযান চালিয়ে  ২২ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারী সাহাব উদ্দিন(২৯) কে আটক করা হয়। সে চট্টগ্রাম জেলার রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের সৈয়দ আলমের ছেলে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রায়গঞ্জ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট  বসিয়ে একটি  ধূসর  বর্ণের প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা ময়দার ১১টি প্যাকেটে থাকা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহাব উদ্দিন জানান, ইয়াবা গুলো ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page