April 24, 2026, 5:49 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ৫০ লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় এক অভিযানে ৫০ লাখ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার কেরানীগঞ্জের আগানগরের হারুন ফকিরের ছেলে হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের তাড়াইল থানার নান্দইলের বাবুল হোসেনের ছেলে অলি উল্লাহ (২৫)।

র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম জানান, শুক্রবার (২১ জুলাই) ভোরে র‌্যাব-১২’র স্পেশাল একটি দল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রামারচরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অবস্থান নেয়। তখন উক্ত মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইনসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। পরে মাইক্রোবাস ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা দু’জনে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত নোহা-মাইক্রোর মাধ্যমে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলো।

শুক্রবার (২১ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page