October 4, 2026, 6:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জ কারাগারে থেকে বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস নিয়েছেন পাপ্পু (৩২) নামের এক বন্দি। পরে তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা কারাগারে এ ঘটনা ঘটে। তিনি মাদক মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন বলে জানিয়েছেন কারা কতৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা।

পাপ্পু সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্দি মহল্লার বাসিন্দা। তিনি গত বছরের ২৯ মে থেকে জেল হাজতে ছিলেন বলে জানিয়েছেন কারা কতৃপক্ষ।

সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা বলেন, পাপ্পু দুপুর ১২টার দিকে কারাগারের অভ্যন্তরের টয়লেটে লুঙ্গি জাতীয় একটি পোশাক দিয়ে ফাঁস নেন। পরে কারা কতৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার বলেন, পাপ্পু একটি মাদক মামলায় গত বছরের ২৯ মে থেকে জেল হাজতে ছিলেন। বর্তমানে হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।



Our Like Page