March 5, 2026, 5:47 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় টানা তৃতীয় রাতের মতো ইসরাইলি হামলা ; ৫ সেনা আহত ; ক্ষেপণাস্ত্র ভূপাতিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল আবারো গতরাতে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার সিরিয়ার হোমস প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী সেনারা হামলা চালায় এবং এতে সিরিয়ার অন্তত ৫ সেনা আহত হয়েছেন। এ নিয়ে ইহুদিবাদী ইসরাইল টানা তিন রাত সিরিয়ার ওপর আগ্রাসন চালালো।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, শনিবার দিন গত রাতে ইহুদিবাদী সেনারা লেবাননের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এসব ক্ষেপণাস্ত্র প্রাদেশিক রাজধানী শহরসহ আরো কয়েকটি এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে পাঁচ সেনা আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করা হয়।

এর আগে, বৃহস্পতি এবং শুক্রবার ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে শুক্রবারের হামলায় ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সামরিক উপদেষ্টা শহীদ হন। সিরিয়া যে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তাতে সামরিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির ওই কর্মকর্তা। এ ঘটনায় ইরান প্রতিশোধ নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page