October 1, 2026, 11:57 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার বিভাজন ইসরাইলের স্বার্থ রক্ষা করবে : ইরাকের ফাতাহ জোটের প্রধান

ইরাকের ফাতাহ জোটের প্রধান হাদি আল–আমেরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরাকের ফাতাহ জোটের প্রধান বলেছেন, সিরিয়ার বিভাজন এবং সেদেশে অব্যাহত সহিংসতা শুধুমাত্র দখলদার ইসরাইলের স্বার্থই রক্ষা করবে।

ইরানের সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরাকের আল-ফাতাহ জোটের প্রধান হাদি আল-আমেরি, প্রতিরোধ যোদ্ধাদের কমান্ডারদের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বলেছেন, সিরিয়ায় সহিংসতা চলতে  থাকলে এবং ওই দেশটিকে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্র আঞ্চলিক সব দেশের জন্যই অত্যন্ত বিপজ্জনক এবং  এতে কেবল এ অঞ্চলে দখলদার ইসরাইলের প্রভাব বাড়বে।

ফাতাহ জোটের প্রধান হাদি আল-আমেরি আরো বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে। মহান শহীদদের আত্মত্যাগ তাদের মধ্যে সাহস যুগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গাজায় ইসরাইলি গণহত্যা ও হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে এবং ইসরাইলের এতোবড় অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসী সম্পূর্ণ নীরব রয়েছে।

ইরাকের আল-ফাতাহ জোটের প্রধান প্রতিরোধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বলেছেন, শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহান্দিস এমন কিছু দৃষ্টান্ত রেখে গেছেন যা তারা তাদের জীবনে বেঁচে থাকলে এসবের প্রভাব এখন তার চেয়ে কোনো অংশে কম নয়।

আজ বৃহস্পতিবার, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের শহীদ কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকি পপুলার মোবিলাইজেশনের উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসের শাহাদতের পঞ্চম বার্ষিকী পালিত হচ্ছে।

লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে সেদেশ সফর করার সময়, বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন হানাদার বাহিনীর বিমান হামলায় শাহাদাত বরন করেন। একই সময়ে তার সফরসঙ্গি  আবু মাহদি আল-মুহান্দিসসহ আরো চার জন শহীদ হন।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page