September 7, 2026, 4:53 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ ; আহত ৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) ৮রাত টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার স্কলার্স হোমের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন, আখালিয়া নতুন বাজার এলাকার বিদ্যুত দাশ (৩৫),পাঠানটুলা পল্লবী সড়ক এলাকার রানা আহমদ শিপলু (৩৫), মদিনা মার্কেট এলাকার রশিদ (৩৫) ও গোয়াবাড়ী এলাকার বাসিন্দা আলী (৩৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট মহানগর যুবলীগ নেতা রানা আহমদ শিপলু ও বিদ্যুত দাশের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিদ্যুত দাশ আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

আর রানা আহমদ শিপলু পশ্চিম পাঠানুটুলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দুই তরুণীকে হোটেলে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ছিল। দুজনেরই কোনো পদ পদবী না থাকলেও তারা সিলেট মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানটুলা স্কলার্স হোমের সামনে একটি গ্রুপ বসে আড্ডা দিচ্ছিল। এসময় আধিপত্য বিস্তার করা নিয়ে আরেকটি গ্রুপ এসে তাদের উপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এতে উভয় গ্রুপের প্রধানসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page