August 2, 2026, 7:29 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর অনুমান সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার পারাইরচকে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম ফয়সল আহেমদ (২৭)।
তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে। তিনি সম্প্রতি পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।এ বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাইন উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সিলেটের মোগালাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহীবিশিষ্ট একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে চলে আসে। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল আহেমদ (২৭) দৌঁড়ে গিয়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী চলে যায়। এসময় ফয়সল গুরুতর আহত হন, তখন তাকে অন্য পুলিশরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফয়সলকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার পর পরই মোটর সাইকেল আরোহী দুজনকে অভিযান চালিয়ে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ। এরা হচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (১৭) ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি (১৭)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর নিহত পুলিশ কনেস্টেবল ফয়সলের লাশ এখনও ওসমানী হাসপাতালে রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page