September 12, 2026, 9:51 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

সিলেটে বজ্রপাতে স্কুলছাত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কসকনকপুর ইউপির হাতিডহর গ্রামে এ ঘটনা ঘটে। এতে বুশরা বেগম (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। নিহত বুশরা ওই গ্রামের মোস্তাক আহমদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এতথ্য নিশ্চিত করে জানান, নিহত বুশরা বেগম ও তার বোন সুফিয়া বেগম (১২) ঐদিন বিকেলে বাড়ির দক্ষিণ পাশে সবজি ওঠাতে যায়। সেসময় ঝড় বৃষ্টি শুরু হলে বিজলি চমকানোসহ বজ্রপাতে বুশরা বেগম অজ্ঞান হয়ে পড়ে। তখন ছোট বোন সুফিয়া বেগমের চিৎকারে বুশরার বাবা ও ভাই ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page