October 4, 2026, 10:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটের ওসমানীনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার পর নিজের গলায় ও পেটে কোপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (২৫ জুন) ভোরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ছায়াদ মিয়া (৫২) উপজেলার জহিরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি ৪ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি কামারগাঁও গ্রামে থাকেন। গত এক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ আক্তার পলিকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ছায়াদ মিয়া ঘুম থেকে উঠে বটি ও দা দিয়ে তার ঘুমন্ত স্ত্রীর কানে ও পেটে কোপ দিয়ে মারাত্মক জখম করেন। পরে সেই দা দিয়ে নিজের গলায় ও পেটে আঘাত করে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় গুরুতর আহতাবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এরকম একটি ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। একইসঙ্গে নিহতের স্ত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কী না নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



Our Like Page