August 3, 2026, 8:31 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ১ কেজি স্বর্ণালংকার জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিমানবন্দর থেকে ১ কেজি স্বর্ণালংকার জব্দসিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এক কেজির বেশি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে এই স্বর্ণালংকার জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সোহানুর রহমান।

তিনি বলেন, স্বর্ণালংকারগুলো যাত্রীবিহীন অবস্থায় বিমানের ২৬ সি নং সিটের নিচে কালো মোড়ক দিয়ে আবৃত ছিল। যার ওজন ১ কেজি ১৬৭ গ্রাম।

তিনি আরও বলেন, সিলেটের কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করেন। স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা করা হবে

এর আগে বুধবার বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page