September 5, 2026, 3:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

সিলেট সীমান্তে ভারতীয় শাড়িসহ দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩১ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, বিউটি ফেসওয়াশ, কেনু, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যানডি, সাবান, স্কুটি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করে। আটক পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি পণ্য জব্দ করা হয়। আটক পণ্যগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page