March 1, 2026, 3:55 am
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

সীমান্তসহ ভারতকে কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীমান্তসহ ভারতকে কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজিবি প্রধান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে, আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না।

তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিংয়ে সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে ভারতের সঙ্গে সম্পর্কে আস্থা বাড়াতে বাংলাদেশ কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধু ছাড় দিয়ে কিন্তু আস্থা বাড়ানো যায় না। আলোচনার মাধ্যমেও আস্থা বাড়ানো যায়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) খোদা বখস চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আগামী মাসে হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page