October 10, 2026, 6:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা কূটনৈতিক চ‍্যানেলে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানীর পশুরহাটের নিরাপত্তা প্রদানসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভা শেষে এসব কথা বলেন তিনি।

ঈদুল আজহা নিয়ে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেনো ভালো থাকে সে বিষয়ে কাজ চলছে। কোরবানির পশুর চামড়ার সঠিক দাম নিশ্চিত করা যায় সে বিষয়ে বৈঠকে কথা হয়েছে। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়েও আরেকটি বৈঠক হবে।

ঈদের আগে পোশাক শ্রমিকদের পাওনা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বারষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আযাহার আগের ও পরের ৭ দিন পুলিশ হেডকোয়ার্টারের হটলাইন চালু থাকবে। এ সময়ে নিরাপত্তা জোরদার করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশুর হাটের নিরাপত্তা বিধানে সিটি করপোরেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। জালনোট শনাক্ত করার মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে হটলাইন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, ঈদের জামাতের নিরাপত্তায় ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, চামড়া সংরক্ষে ২০ কোটি টাকার লবণ বিতরণ করা হবে চামড়া সংরক্ষণের জন‍্য।

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে মন্ত্রী বলেন, ‘কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কর্নসান নিরাপত্তা এবং যেন পুশইন না হয় সে বিষয়ে সতর্ক থাকা।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page