February 27, 2026, 9:17 am
শিরোনামঃ
নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সুইডেনের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুইডেনের একটি শিক্ষা কেন্দ্রে একজন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। তবে এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। সুইডেনের স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশ এএফপিকে জানায়, হামলাকারীসহ এগারো জন নিহত হয়েছে। সুইডেনের পশ্চিমাঞ্চলে ওরেব্রো শহরে এ হত্যাকাণ্ড ঘটে।

সুইডেনের প্রধানমন্ত্রী এ হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন।

সুইডেনে স্কুলে হামলা তুলনামূলকভাবে বিরল। তবে দেশটিতে গ্যাং সহিংসতার সাথে যুক্ত গুলিবর্ষণ এবং বোমা হামলার ঘটনা ঘটছে, যা প্রতি বছর কয়েক ডজন মানুষকে হত্যা করে।

আহতদের সংখ্যা বা তাদের অবস্থা কতটা গুরুতর সে সম্পর্কে পুলিশ কোনও মন্তব্য করেনি। ওরেব্রো পুলিশ জানিয়েছে, গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

কোনও আদর্শিক উদ্দেশ্য ছাড়াই এ হামলা হয়েছে। তবে অপরাধী একাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ নিহতদের পরিচয় বা বয়স সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। এমনকি তারা স্কুলের ছাত্র নাকি শিক্ষক ছিল তাও প্রকাশ করেনি।

যদিও এই ধরনের গুলিবর্ষণের ঘটনা বিরল। সুইডেনে স্কুলে হামলার ঘটনা বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি বড় হামলা ঘটেছে। ২০২২ সালের মার্চে মালমোতে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে দুই শিক্ষক নিহত হন।

দুই মাস আগে, ক্রিস্টিয়ানস্টাডের ছোট শহরটির একটি স্কুলে ছুরি দিয়ে আরেক ছাত্র এবং একজন শিক্ষককে আহত করার পর ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, ২০১৫ সালের অক্টোবরে ট্রোলহ্যাটান শহরের একটি স্কুলে বর্ণবাদী হামলায় তিনজন নিহত হয়। পরে পুলিশ তরবারিধারী ওই হামলাকারীকে গুলি করে হত্যা করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page