April 2, 2026, 2:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

সুইডেনে তুষার ঝড়ের কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব সুইডেনে তীব্র তুষারঝড়ের ফলে শনিবার কয়েক ডজন যানবাহনের দুটি বড় ধরণের সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্টকহোম থেকে এএফপি এ খবর জানায়।

স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে কয়েক ডজন গাড়ি এবং ট্রাক একে অপরের সাথে ধাক্কা খেতে দেখা যায়, যার মধ্যে অনেকগুলোই মূলত ধ্বংস হয়ে গেছে। এসব গাড়ির সবগুলোই তুষারে ঢাকা পড়ে গেছে।

দেশটির জরুরি তথ্য কর্তৃপক্ষ সংক্ষিপ্তভাবে সতর্ক করে দেয় যে দুর্ঘটনাগুলো উপসালা অঞ্চলে “স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর একটি বড় ধরণের চাপ তৈরি করেছে” এবং স্থানীয় সরকার জরুরি ব্যবস্থা গ্রহনের ঘোষণা দিয়েছে।

আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা মিকায়েল কোহলার এএফপিকে বলেন, সন্ধ্যার মধ্যে হাসপাতালগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে।

তিনি বলেন, ‘ই-১৮ সড়কে এ দুর্ঘটনার পর মোট ১০৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।’ কর্মকর্তারা এই সড়কে প্রায় ৯৫টি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে জানান।

কোহলার বলেন, শনিবার সন্ধ্যায় আহতদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

সুইডিশ পরিবহন প্রশাসন তাদের ওয়েবপেজে উপসালা কাউন্টির রাস্তা ব্যবহারকারীদের রাস্তায় বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page