September 6, 2026, 6:36 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে চার শিশুসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সীমেরখাল গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন জয়শ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মো. রাসেল মিয়া।
নিহতরা হলেন, এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫) ও তাদের চার সন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৪)।
জয়শ্রী  ইউপি চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী  বলেন, সোমবার দিবাগত রাত ১২টার পরে হঠাৎ করে একটি ঘরে আগুন লাগার খবর পেয়েছি। আগুন লাগার পর আশপাশের মানুষ এসে যে যেভাবে পেরেছে আগুন নেভানোর চেষ্টা করেছে। আগুন লাগার সময় ঘরের ভেতর থেকে দরজা আটকানো থাকায় কেউ বের হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে পুরো পরিবারের ৬ জন সদস্যই মারা যান। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন ও অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, আগুন লেগে এক পরিবারের ৬ জন সদস্যের মৃত্যু হয়েছে। তবে বসতঘরে কোন গ্যাস সিলিন্ডার পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কেউ ঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন মিলে তাদের দাফন সম্পন্ন করাসহ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page