September 17, 2026, 11:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বুয়েটের ৩৪ শিক্ষার্থী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে একটি পর্যটকবাহী নৌকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৩০ জুলাই বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর বলেন, আমার ভাইয়ের নৌকায় করে প্রায় ৩৪ জন পর্যটক বেড়াতে গিয়েছিলেন। তাদের আটক করে থানায় রাখা হয়েছে। আমার ভাইকেও আটক করে থানায় রাখা হয়েছে। কেন তাদের আটক করা হয়েছে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আটকের ২৪ ঘণ্টা পার হলেও এখনো থানায় সবাইকে আটকে রাখা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, তাহেরপুর থানার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জনৈক শহিদুলের নৌকা থেকে বুয়েটের সাবেক ও বর্তমান ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ্ বলেন, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীও রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে- এরা সবাই ইসলামী ছাত্রশিবির কর্তৃক মোটিভেটেড। তাদের আজ সন্ধ্যার আগেই আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page